বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

সাবেক সেনাপ্রধান বীর প্রতীক হারুন-অর রশীদের মৃত্যু

আপডেট:

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। মৃত্যুকালে এম হারুন-অর-রশীদের বয়স হয়েছিল ৭৫ বছর। সূত্রমতে, গত রোববার রাতে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করেছিলেন জেনারেল হারুন। এরপর ক্লাবের ৩০৮ নম্বর রুমে রাত্রিযাপন করেছিলেন
তিনি। সকালে তার একটা মিটিং ছিল। তার মোবাইলে বারবার কল দেয়া হলেও তিনি রেসপন্স করছিলেন না। এরপর দরজায় নক করা হলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে বারান্দায় গ্লাসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সাবেক সেনাপ্রধানের নিকটাত্মীয় এনাম আহমেদ বলেন, ‘আজ উনার একটি মামলায় আদালতে হাজিরার কথা ছিল। সেজন্যই মূলত তিনি ঢাকা থেকে এসেছিলেন। চট্টগ্রাম ক্লাবের ভিআইপি রুমে একাই ছিলেন। সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন।’ হারুনের ফুফাতো বোন মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. নাজিবুর নাহার সাংবাদিকদের বলেন, হারুন-অর-রশীদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মৃত্যু হয়েছে। স্বাভাবিক ঘুমানোর মতো অবস্থায় দেখতে পেয়েছি। রোববার রাত ৮টায় সর্বশেষ পরিবারের সঙ্গে কথা হয়েছিল।হারুনের মরদেহ চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে নাজিবুর নাহার বলেন, সেনাবাহিনীর কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি, হারুন-অর-রশীদ চোখ সন্ধানীতে দান করার অঙ্গীকার করেছেন। তিনি আরও বলেন, সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। হাটহাজারী উপজেলায় পারিবারিক কবরস্থানে হারুন-অর-রশীদকে দাফন করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, চিটাগং ক্লাবের গেস্ট হাউজ থেকে জেনারেল হারুন সাহেবের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রসঙ্গত, জেনারেল হারুন-অর-রশীদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে, তিনি ঢাকায় বসবাস করেন। তিনি বীরপ্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০০ সালের ২৪শে ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ই জুন পর্যন্ত তিনি দেশের ১০ম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর হারুন-অর-রশীদ ডেসটিনির সঙ্গে ব্যবসায় যুক্ত হন। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি সাজাপ্রাপ্ত হয়ে জেলও খাটেন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত