বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকার ও সিএনজিকে চাপা : নিহত ৪, আহত ৩

আপডেট:

গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।উল্টোপথে আসা বাসকে পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনায় লরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের উপর পড়ায় গাড়িটিতে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যানটি একটি সিএনজিচালিত অটোরিকশাকেও চাপা দিলে এর তিন যাত্রীও গুরুতর আহত হন।শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের বাড়ি কুমিল্লার বরুড়ার হোসেনপুর গ্রামে।উদ্ধার কাজে অংশ নেয়া পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। তখন বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের পেছনে থাকা একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি।’তিনি আরো জানান, ‘এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হন। এছাড়া সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ‘পুলিশ লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সূত্র : বাসস

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত