বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

বাংলাদেশের নারীরা গর্ভাবস্থায় বিষন্নতা উৎকণ্ঠে ভোগে মানসিক চিকিৎসার অপতুল্যতা

আপডেট:

গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর ৬৬ শতাংশ নারী বিষণ্নতা ও উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। আইসিডিডিআর,বির অ্যাডসার্চ প্রকল্পের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীতে আইসিডিডিআর,বির মিলনায়তনে গবেষণার তথ্য প্রকাশ করা হয়।এই গবেষণার আওতায় ২০২২ সালের সেপ্টেম্বর থেকেগত জুলাই পর্যন্ত ঢাকার বাইরে সাতটি জেলা হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালের ৭ হাজার ৫০০ জনকে পর্যবেক্ষণ করা হয়। তারা অ্যাডসার্চ প্রকল্পের মনস্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলবিং সেন্টার থেকে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছেন। বিষণ্নতায় ভোগা নারীদের মধ্যে দীর্ঘস্থায়ী দুঃখবোধ, ঘুমের ব্যাঘাত, কাজের আগ্রহ ও আনন্দ হারানো, ক্লান্তি, নিজেকে দোষারোপ, খাবারে অরুচি, মনোযোগের অভাব এবং কখনও কখনও আত্মহত্যার চিন্তা ইত্যাদি লক্ষণ পাওয়া গেছে। উদ্বেগের সাধারণ লক্ষণের মধ্যে ছিল নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ভয়, অতিরিক্ত দুশ্চিন্তা, হঠাৎ ভয় পাওয়া ও অস্থিরতা। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় এবং সন্তান জন্মের পর ৭৭ শতাংশ নারী বিষণ্নতা কিংবা উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। এর মধ্যে ৬৬ শতাংশ নারীর ক্ষেত্রে একই সঙ্গে এ দুই সমস্যা থাকে।

সুত্র : সহযোগী দৈনিক সমকাল

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত