বুধবার, মার্চ ১৮, ২০২৬

শেখ হাসিনা মৃত্যুদন্ড ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা প্রতিকৃতি ভাঙ্গচুর নিজাম হাজারী বাড়িতে আগুন

আপডেট:

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর বাড়ির প্রধান ফটকে আগুন দিয়েছেন জুলাই যোদ্ধারা।গতকাল সোমবার রাতে শহরের পৌরসভা প্রাঙ্গণের রাজাঝি দিঘিরপাড়ের দেয়ালে টাইলসে খোদাই করা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধারা। পরে তাঁরা শহরের মাস্টারপাড়া নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির প্রধান ফটাকে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা বলেন, যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন, তিনি অভিযোগ দিলে পুলিশ তদন্তে যাবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েও তদন্ত করতে পারে। কিন্তু বিক্ষুব্ধ ছাত্ররা কোথায় কী করেছে, এ বিষয়ে পুলিশের কোনো তথ্য নেই।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের দিনও বিক্ষুব্ধ ছাত্র–জনতা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং মাস্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত