বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ঢাকা ৮ আসেন এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন জুলাই অভ্যুত্থানের রিকশাচালক সুজন

আপডেট:

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী হতে এনসিপির মনোনয়ন ফরম কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তিনি এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন।জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে স্যালুট দেওয়ার ছবি প্রকাশের পর রিকশাচালক সুজন ব্যাপক পরিচিতি পান ও আলোচনায় ওঠে আসেন।মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন, মানুষ জানে আমি দেশকে ভালোবাসি। দেশের জন্য কাজ করতে চাই। তাই নির্বাচন করবো। মানুষের ভালোবাসায় নির্বাচনী জয় হবো আশা করি।উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত