বুধবার, এপ্রিল ৮, ২০২৬

রিমান্ড নাকচ, কারাগারে শিরীন শারমিন আদালতে জয় বাংলা শ্লোগান

আপডেট:

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঢাকার লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।মঙ্গলবার দুপু্রে শিরীন শারমিন চৌধুরীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটকে রাখা প্রয়োজন।পরে এ আবেদনের শুনানির সময় দুদিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। তবে শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনির ভেতরে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এবং মামলার অন্যান্য আসামিদের পরিকল্পনা ও নির্দেশে চালানো হয়। এ মামলার তিন নম্বর আসামি হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে।এর আগে একইদিন ভোর ৪টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। পরে তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত