নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৫ নং বিশা ইউনিয়নের সমাসপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।ভুক্তভোগী পরিবারের দাবি আমাদের ক্রয়কৃত জমিতে আমাদের দখল দিতে নারাজ আমাদের প্রতিবেশী এরশাদ ও তার ছেলেরা।
এ বিষয় নিয়ে আমরা অনেকের দারস্থ হয়েছি কিন্তু এই ঝামেলার সুষ্ঠু সমাধান করে দেয়নি।
দলিল সূত্র জানাযায় মোঃ আক্কাস আলী (৭০), পিতা মৃত খয়ের প্রামাণিক,মাতা মৃত নূর জাহান,সাং সমাসপাড়া, পোষ্ট সমাসপাড়া, উপজেলা আত্রাই, জেলা নওগাঁ।
মোঃ সেকেন্দার আবু জাফর,পিতা মৃত কায়ুবুলাহ্,মাতা মৃত পরিজান, সাং সমাসপাড়া, পোষ্ট সমাসপাড়া,উপজেলা আত্রাই, জেলা নওগাঁর,নিকট হতে ১০।০৬। ২০২০ ইং সালে ০৫ নং বিশা ইউনিয়নের নিকটস্থ সমাসপাড়া মৌজায়, ৬৬৯ দাগ নং এর জায়গা থেকে ০১৬৫ সহঃ জায়গা মাত্র ২৩০০০/- হাজার টাকায় ক্রয় করেন।
উক্ত জায়গা দখল নিতে গেলে প্রতিবেশী এরশাদ নামের ব্যক্তি বিভিন্ন ভাবে বাঁধা ও প্রাণ নাশের প্রদান করেন দলিল গ্রহিতা ও তার পরিবারের লোকজনদের বলে অভিযোগ উঠেছে।
এ বিষয় নিয়ে কথা বলার জন্য মোঃ এরশাদ আলীর মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি ভুক্তভোগী পরিবারের দাবি তাদের জায়গা যেন তাদের ফিরিয়ে দেওয়া হয়।



