মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি >
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিষিদ্ধ জাল আটকের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে এবং পরে তা আগুন লাগিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের চান্দেরকান্দি বিলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটকের এ অভিযান পরিচালনা করা হয়।
এতে ১৫০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, কারেন্ট জাল ৪০০০ মিটার এবং পরে তা খোলা জায়গায় আগুন লাগিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার্থে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল/ কারেন্ট জাল আটকের নেতৃত্বদেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাশু দাস।
এছাড়াও মৎস্য অফিসের মাঠ সহায়ক কর্মী মো. বাদল খান, ইশতিয়াক আহমেদ অন্তর, ইউএনও অফিসের অফিস সহায়ক মো. ইমরান, সাংবাদিকগণ সহ স্থানীয় সচেতন জনগণ উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা বিষয়ে ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবেলা চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যার, কৃষি কর্মকর্তা স্যার ও আমি সহ আমরা উপজেলা প্রসাশনের পক্ষ থেকে চুমুরদী ইউপির চান্দেরকান্দি বিল এবং এর আশেপাশে নিষিদ্ধ জাল আটকের অভিযান পরিচালনা করা হয়, এতে অনেক অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করতে সক্ষম হই। পরে এ জালগুলো খোলা জায়গায় আগুন লাগিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, দেশীয়ও প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অর্থাৎ জন স্বার্থে অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কর্মকর্তা মো. আজিম উদ্দিন বলেন, এ অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। (চায়না দুয়ারী) একটা জাল থাকা পর্যন্ত আমাদের এই অভিযান বন্ধ হবে না। ভাঙ্গা উপজেলাকে চায়না দুয়ারী মুক্ত জাল হিসেবে খুব শিঘ্রই ঘোষণা করব। এবং বাজারগুলোতে যে সব দোকানে চায়না দুয়ারী (অবৈধ) জাল রয়েছে সেসব দোকানে আজ থেকেই মোবাইল কোর্ট পরিচালনা করব এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।



