মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ
নোয়াখালী জেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
বুধবার (১৩ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা জানানো হয়।
এ উপলক্ষে ১৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা পরিষদ ভবনে বিএমএসএফ চাটখিল উপজেলা শাখার পক্ষ থেকে এই শ্রেষ্ঠ নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে এতে উপস্থিত ছিলেন,বিএমএসএফ চাটখিল উপজেলা শাখার সভাপতি দিদার উল আলম,সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী,জেলা প্রতিনিধি দৈনিক তৃতীয় মাত্রা বেলাল হোসেন নাঈম,উপজেলা প্রতিনিধি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ মোঃ ইসমাইল হোসেন সজীব,উপজেলা প্রতিনিধি দৈনিক গণকন্ঠ মনির হোসেন সোহেল,উপজেলা প্রতিনিধি দৈনিক এই বাংলা আনোয়ারুল আজিম,সাংবাদিক মাহবুবুর রহমান পিংকু প্রমুখ।


