রনিকা বসু মাধুরী
স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের চিতলমারীতে খড়রিয়া মকিমপুর দক্ষিণ পরগনা অধীন ৩৩ খান ভিত্তিক হিন্দু সমাজের ১১খানের আওতাধীন চার খান সস্কার মুখী হিন্দু সমাজের ৫ম বার্ষিকী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকাল তিনটায় চরলাটিমা দিশারি যুবসংঘ ক্লাব চত্বরে সদ্য সাবেক সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সাদুদাস মজুমদারকে পূনরায় সভাপতি ও চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চিতলমারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবনী মোহন বসুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ ছাড়া সর্ব সম্মতিক্রমে অজিত কুমার মন্ডলকে যুগ্ম সম্পাদক, বিন্দু প্রসাদ বিশ্বাসকে যুগ্ম সম্পাদক, নির্মল কুমার বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক, সুবোধ কুমার মন্ডলকে অর্থ সম্পাদক, খোকন চন্দ্র মন্ডলকে আইন সম্পাদক সর্বমোট ১৮টি পদের অনুমোদন দেওয়া হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের সমাজ পতিগন উপস্থিত ছিলেন।



