শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

অবহেলা অবেলা

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ০৩.১২.২০২৩

 

বিজ্ঞাপন

তোমার কথা মনে পড়লে

বুকটা লাগে খালি!

হয়তো ভুলে যাবে আমায়

তুমি ছাড়া সৈকতে দেখবো শুধু ধূ-ধূ বালি!

 

আমায় ছাড়া কোনদিন কি পারবে থাকতে ভালো

তোমার পছন্দের তালিকায় আমি কভু ছিলাম?

ছিলাম কি তোমার সিলেবাসে কোনদিন?

মাঘের শীতের কম্বল, শীত শেষে নিক্ষিপ্ত হলাম !

 

কাগজের ফুলে কি কভু মৌমাছি মধু খোঁজে

বেলা শেষে গোধূলি লগ্নে সূর্য কি কভু হাসে?

তুমি সুযোগ সন্ধানী এক মধু লিপ্সি ভ্রমর

এসেছিলে কি সেই ক্ষণ আমায় ভালোবেসে?

 

প্রথম দেখা গোধূলি লগ্নে আর আজ বিদায় ক্ষণে

ছিলো সেদিন পুলকিত মন আজ ভীত শিহরিত,

বলেছিলে রাখবে সব কথা, শর্তহীন ভালোবাসবে

আমার চেষ্টা শ্রম সেবা ছিলো ক্লান্তিহীন অবারিত !

 

অনিচ্ছায় দিয়ে থাকি ব্যথা, ভেঙে থাকি মন

সেটুকু অপরাধ মার্জনার ছলে যেতে পারতে ভুলে

ভালোবাসা পরিনতি কি এমন হয় ফিকে

হয়তো তোমার পথ চলা শেষ, তরী ভিড়ে গেছে কূলে?

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত