বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

চাটখিলে আল ফারুক ইসলামী একাডেমীর শিক্ষা প্রদর্শনী ও ওয়াজ মাহফিল

আপডেট:

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল,নোয়াখালীঃ

নোয়াখালী চাটখিল মেইন রোডে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ইসলামী একাডেমীর আয়োজনে শিক্ষা প্রদর্শনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৪ ডিসেম্বর বিকেল ৩ টা হইতে ছাত্রদের বিভিন্ন শিক্ষা প্রদর্শনীতে প্রানবন্ত ওয়াজ মাহফিলে কুরআন ও হাদিসের আলোকে বয়ান উপস্থাপন করেন,পরিচালক জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা চট্টগ্রাম হযরত মাওঃ মুফতি হারুন ইজহার,মুহতামিম জামিয়া দারুল কুরআন,আড়াইহাজারী,হযরত মাওঃ খালেদ সাইফুল্যাহ আড়াইহাজারী,নির্বাহী পরিচালক জামেয়া ওসমানিয়া চাটখিল হযরত মাওলানা ইউসুফ,খতিব উপজেলা জামে মসজিদ চাটখিল হযরত মাওঃ আবুল কালাম আহমাদী।

ছাত্ররা শিক্ষা প্রদর্শনী করেন,পবিত্র কুরআন তিলাওয়াত মোঃ সামিউল ইসলাম,যৌথ সংগীত মোঃ জোবায়ের হোসেন ও মোঃ জাবেদ আলম,বাংলায় বক্তৃতা মোঃ তাহমিদ এলাহী জুনায়েদ,ইংরেজিতে বক্তৃতা বখতিয়ার কাকী খাত্তাব প্রমূখ।

এছাড়া ও ছিলো শিশু বক্তাদের আলোচনা, জানাযার প্রদর্শনী ইত্যাদি।

আরো উপস্থিত ছিলেন,একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ হাবিবুর রহমান ও মোঃ আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য ২০২৩ সালে এই একাডেমী থেকে হিফজ সম্পন্ন করেছেন ১০ জন ছাত্র,এখানে আরবীর পাশাপাশি বাংলা,ইংরেজি,গনিত,সামাজিক বিজ্ঞান পড়ানো হয়,পাশাপাশি উপস্থাপনা,বক্তৃতা,সঙ্গীত,প্রবন্ধ পাঠ সহ নিয়মিত সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস নির্মাণাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত