শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

কেন বাবারা মরে যায়

আপডেট:

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ০৮.১২.২০২৩

বিজ্ঞাপন

 

বাবাদের তুমি কেন প্রভু

বিজ্ঞাপন

মৃত্যু ছোয়া দাও?

সন্তানের সাথে শেষ জীবন তাক, বেঁচে থাকলে

কি কষ্ট তুমি পাও?

 

রোগে শোকে শয্যায় ফেলে মারো তাকে,

দিয়ে কষ্ট কত !

বাবা সবার বটবৃক্ষ মিষ্টি শীতল ছায়া

থাকলে বেঁচে নির্ভরতা তার সন্তান পায় শত!

 

এ তোমার কেমন বিচার কেমন আচার

অনাথ করো কত শিশু?

বিধবা হয় সহস্র নারী অকুল পাথার ঘোর অন্ধকার

পিতৃহীন জন্ম যেন, বেথেলহেমের যীশু!

 

তীব্র রোদের ছাতা বাবা

যতদিন থাকেন সাথে!

তুমি প্রভু, সৃষ্টি কর্তা সবার

বাবা তবু হাত দুটো ধরে রাখে!

 

যেমন করে বিপদে-আপদে

বাবা আসেন ছুটে,

অসুস্থ হলে মসজিদ মন্দিরে

রক্তাক্ত করে মাথা ঠুকে!

 

তোমার দরজায় সেজদায় পড়ে

সন্তানের রোগশোক কষ্ট দেখে,

সন্তানের এমন ভরসাস্থল

কেড়ে নাও তুমি, অনাথ সন্তান রেখে!

 

যায় নাকি তোমার সৃষ্টির রূপান্তর

পরিবর্তন কিছু আনা?

বটবৃক্ষ সম বেঁচে থাকুক বাবা

তোমার অসীমের মস্তিষ্ক খাঁটিয়ে যায় না কিছু জানা!

 

যতদিন সন্তান পৃথিবীতে আছে

বাবা যদি তুমি থাকতে?

বিপদে-আপদে অসুখে-বিসুখে

সারা রাত শিয়রে জাগতে !

 

কাঁচা চুল আমার সাদা হতো না

শত টেনশনে ভুগে !

নির্ভরতার বড় বৃক্ষ বাবা

সাথে আছে, ভাবতো সন্তান সব যুগে!

 

একজন বাবা

(প্রিয় পাঠক, আজ রাতে আমার বাবাকে স্বপ্নে দেখলাম

দাড়িয়ে আমার বেডের পাশে, জড়িয়ে ধরলাম, বাবা কাঁদলেন)! সারাটা দিন সেই মুখ মনে ভেসে ভারাক্রান্ত ছিলো মন !

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত