কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কথিত প্রেমিকের বিরুদ্ধে।মঙ্গলবার দিবাগত রাতে কর্শাকড়িয়াল ইউনিয়নের সেহড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত সজিবকে (২২) আটক করে পুলিশে দেয়।অভিযুক্ত সজিব সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের সুরুজ আলীর ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার ভূক্তভোগী মেয়ের পিতা তাজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।অভিযুক্ত সজিবকে বৃহস্পতিবার বিকালে কোর্টে তোলা হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
এ বিষয়ে ভূক্তভোগী মেয়ের পিতা তাজুল ইসলাম বলেন,আমার মেয়েকে জোরপূর্বক নিয়ে গিয়ে একই এলাকার সজিব ধর্ষণ করে।আমি তার কঠিন শাস্তির দাবী জানাই।
কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে
আপডেট:

