কটিয়াদী,(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে শনিবার ভোরে কটিয়াদী পৌর সদরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। এসময় কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,বাংলা টিভি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদদাতা সৈয়দ মুরছালিন দারাশিকো’র নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহিদ মিনার স্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এছাড়াও কটিয়াদী উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,কটিয়াদী মডেল থানা,কটিয়াদী ফায়ার,সার্ভিস ও সিভিল ডিফেন্স, কটিয়াদী হাইওয়ে থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কটিয়াদী,কটিয়াদী উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন,কটিয়াদী প্রেসক্লাব,কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি,কটিয়াদী সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সম্মিলিত দোয়া এবং মোনাজাতের মাধ্যমে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।



