মিরসরাই প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাটে এক হাজার ১০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়লেন স্বামী-স্ত্রী। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের জোবেদা ফার্মেসির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গাইবান্ধা পৌর সদরের তিন গাছের তলপাড়া এলাকার মাসুদ রানার ছেলে জিয়াউর রহমান প্রকাশ জীবন (২৫) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (২২)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, বারইয়ারহাট পৌরবাজারে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।



