রনিকা বসু ( মাধুরী)
স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। চিতলমারী সদর কেন্দ্র কমিটির উপদেষ্টা খোকন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তীলক মন্ডলের সঞ্চালনে উঠান বৈঠককে প্রধান অতিথি ছিলেন চিতলমারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ মো: নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক মো ইব্রাহিম মুন্সী, কেন্দ্রীয় কমিটির সদস্য অলিপ সাহা কালা,মুন্সী দেলোয়ার হোসেন, উপদেষ্টা মোঃ কেরামত আলী মোল্লা, মোঃ আতিয়ার রহমান,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সঞ্চিতা সাহা, যুব মহিলা লীগের সভাপতি শিবানী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল। এ ছাড়া উপস্থিত ছিলেন এলাকার সুধিজন।


