শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

গুইমারায় গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট:

স্টাফ রিপোর্টার ::
খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
গুইমারা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন এর নির্দেশনায় এস আই জহিরুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বুধবার সন্ধ্যায় উপজেলার হাফছড়ি এলাকার রাজশাহীপাড়ায় আবুল কাশেমের ছেলে আনোয়ার (৩৭) এর বাসভবন থেকে এক কেজি ২০ গ্রাম গাজাসহ আনোয়ার কে আটক করেছে গুইমারা থানা পুলিশ ।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন মাদক ব্যবসা গুইমারাতে চলবেনা। এ অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত