শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

চন্দনাইশের ধোপাছড়ীতে গণসংযোগ করেছেন মোমবাতির প্রার্থী স.উ.ম আবদুস সামাদ

আপডেট:

মুহাম্মদ আরফাত হোসেন: চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ- সাতকানিয়া (আংশিক) এলাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী ধোপাছড়ী ইউনিয়নের ধোপাছড়ি বাজার, শান্তি বাজার, চাপাছড়ি বাজার, মিটা ছড়ি বাজার, লম্বাগুলা, শামুকছড়ি এলাকায় গণসংযোগ করেন। এসময় মোমবাতির প্রার্থী স.উ.ম আবদুস সামাদ বলেন, দক্ষিন চট্টগ্রাম স্বাধীনতার পর থেকে অবহেলিত। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার উদ্দ্যোগ কোন জনপ্রতিনিধিরা গ্রহণ করে নাই। ধোপাছড়ী একটি সম্ভাবনাময় এলাকা হওয়া স্বত্বেও কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচিত হলে ধোপাছড়িকে পর্যটন এলাকায় রূপান্তর করার উদ্দ্যোগ নেওয়া হবে। মোমবাতি প্রতীকের প্রার্থীর বৈলতলীতে নির্বাচনী কার্যালয়ে আগুণ দেওয়ায় নিন্দা জানিয়ে বলেন, ভোট কে সহিংসতায় রুপ দিতে যারা অপচেষ্টা করছে তাদের কে চিহৃিত করতে হবে। দুস্কৃতিকারীদের যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনা হবে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নক্সবন্দী, সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দী, মো. কলিম উদ্দীন, জিএম শাহাদত হোসাইন মানিক, মো. মোখতার হোসাইন শিবলী, মো. শরাফত আলী, সৈয়দ মো. খোবাইব, মাও. মো. আবু ইউসুফ নুর কাদেরী, হাফেজ মো. সেকান্দর ইসলাম, মো. মারুফ ইসলাম, মহিউদ্দীন এমরান, মো. লিয়াকত আলী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত