বেনাপোল প্রতিনিধি:
দীর্ঘদিন সুনামের সাথে গরুর মাংস বিক্রি করে এলাকায় প্রচুর নাম ছড়িয়েছেন যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের মশিয়ার রহমাম নামে এক মাংস বিক্রেতা।
সততা, আদর্শ, নিষ্ঠা ও সঠিক পরিমাপের সাথে গরুর মাংস বিক্রি করে তিনি হয়েছেন একজন সৎ ব্যবসায়ী। যার ফলে মশিয়ার রহমানের কেনা-বেচা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে আয়।
মাংস ক্রেতা সাইফুল ইসলাম জানান, মশিয়ার ভাই একজন সৎ মাংস বিক্রেতা। সঠিক ওজন ও ভাল মাংস বিক্রি করে বলে এখানে কিনতে আসি।
মাংস ক্রেতা মিজানুর রহমান বলেন, আমি বাসার জন্য সব সময় এখান থেকে মাংস ক্রয় করি। এখানে ভাল মাংস পাওয়া যায়। নিজের পছন্দমত মাংস ক্রয় করতে পারি।
মশিয়ার রহমানের খাটের জন্য প্রতিদিন ভোর থেকে গরু প্রস্তুত করা হয়। প্রতিদিন ৫-৬ টি গরু জবাই করেও মাংস বিক্রির চাহিদা থাকে তার খাটে।
এক প্রশ্নের জবাবে মাংস বিক্রেতা মশিয়ার রহমান বলেন, আমি দীর্ঘ ২০ বছর সততা ও নিষ্ঠার সাথে মাংস বিক্রি করি। সুস্থ গরু জবাই করে সঠিক মাপ ও ন্যায্য দামে মাংস বিক্রি করি বলেই মানুষ আমার কাছে আসে।
শার্শা উপজেলার নাভারণ বাজারে মায়ের দোয়া গোসের দোকান নামে প্রতিষ্ঠানটি ২০ বছর আগেই প্রতিষ্ঠা করে। মায়ের দোয়া নিয়েই তার পথ চলার ২০ বছর পরে আজ তিনি সৎ ও সুখি মানুষ। মায়ের দোয়া ও সততা কতটা কার্যকরী তা আমরা এ গল্প থেকে বুঝতে পারি।



