কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ৩১.১২.২০২৩
ইংরেজি নববর্ষ আর নয় দূর
চারিদিকে ঝিলিক পাড়ে পৌষের রোদ্দুর!
নববর্ষের আনন্দ ঢেউ শিশির ভেজা ঘাসে
মদের বোতল ছিপি খুলে ছিটাবে আশেপাশে!
পানশি ওয়ালা গান ধরেছে মধুমতীর বাঁকে
পাখপাখালি গেয়ে চলছে গাছের শাখে শাখে!
কবির কলম লিখতে বসে এদিক সেদিকে চায়
বন্ধু তার অনেক দূরে গোপালগঞ্জের গায়!
না-ই তো এখন রবি ঠাকুর নজরুল সম কবি
জরাসন্ধ মধুসূদন আঁকবে প্রকৃতির ছবি!
উত্তরসূরীরা আমারা তাদের দায়িত্ব তাই মেলা
NEW YEARS কবিতা তো শব্দ বর্নের খেলা!
বাংলা বর্ষ আসে যখন সহজ সরল বলি
ইংরেজি ও মিলে গেছে রক্তের অলিগলি!
ইংরেজি নব বর্ষ আমার HAPPY NEW YEAR
ভয় করি না সত্যি বলি নিমন্ত্রণ My dear !



