মিরসরাই প্রতিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বিপুল ভোটে জয়ী হওয়ার পর নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার (০৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার ১৬ ইউনিয়ন ২ পৌরসভার নেতাকর্মীদের এই শুভেচ্ছা বিনিময় করেন। করেরহাট থেকে শুরু হয় শুভেচ্ছা বিনিময়। করেরহাটে বাজারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দলীয় লোকজন মাহবুব উর রহমান রুহেলকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
এসময় মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘আমাকে পরাজিত করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। নেতাকর্মীদের ভালোবাসায় বিপুল ভোটে জয় হয়েছে। অনেক প্রার্থী ভোটের পোষ্টারে প্লাস্টিক ব্যবহার করছে। আমি আমার পোষ্টারে প্লাস্টিক লাগাইনি। এই প্লাস্টিক অনেক ক্ষতিকর। পোস্টারে ব্যবহারিত সব প্লাস্টিকের বর্জ্য অপসরণ করা হবে।’



