শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

শৈত্য প্রবাহ

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার

বিজ্ঞাপন

তাং ঃ ০৭.০১.২০২৪

 

বিজ্ঞাপন

এই শীতে কাঁপছে কারা

গরীব যারা উত্তর বঙ্গের মাঠে ঘাঁটে,

ঢাকা শহর এক লুঙ্গিতে আছে শুয়ে

শিশির ভেজা শহরের সব উদাম মাঠে!

 

শুনতে কি পাও তোমরা, বস্ত্রহীনের হাহাকার

শীতার্ত কুকুর গুলোর পথে পথে চীৎকার?

মানুষ কুকুর শুয়ে আছে এক সাথে পাশাপাশি

ভোর হলে সূর্য তাপে গরম হবে গা তাহার!

 

কুয়াশার চাদর মোড়া সারাদিনের সূর্য কিরণ

ছিন্নমূল আর টোকাই যারা তাদের সাক্ষাৎ মরণ!

শিশু বৃদ্ধ মরছে যতো শ্বাসকষ্ট নিউমোনিয়ায়

আমরা যারা কম্বল নিচে,করি কি তাদের স্মরণ?

 

উত্তর বঙ্গের সাতটা জেলায়

তাপ যখন মাইনাস সেলসিয়াস,

ধনীকবণিক বিত্তবান সব স্যুটকোট জ্যাকেট পরে

শীতবস্ত্র দানে তাঁরা তখন ভাবে ফালতু বিলাস!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত