কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১০.০১.২০২৪
ইচ্ছে হয় প্রকৃতির সবুজতা নিয়ে কবিতা লিখি
বর্ণ শব্দ বাক্যের শীতের আড়মোড়া ভাঙ্গতে শিখি!
ইচ্ছে হয় লিখি শীতের কুজ্ঝটিকায় ঢাকা সূর্য
অথবা পুরুষ শাসিত সমাজের নারীর আহাজারি রণি তুর্য!
ইচ্ছে হয় লিখি সমুদ্রের গর্জন ফেনিল উর্মিমালা
লিখি রাজনীতির নামে ট্রেনে অগ্নিদগ্ধ নারীর দেহ কয়লা সম কালা,
কৈফিয়ত চাই ঐসব নির্লজ্জ হায়ানার কাছে
যারা ক্ষমতায় যেতে নিষ্ঠুরতম পথ বেছে নিছে!
সেখানে দগ্ধ হয় নারী ট্রেনের জানালায় ঝুলে থাকে পোড়া লাশ
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে কাতরায় দগ্ধ মানুষ কষ্ট তার নিতে পারে না শ্বাস!
শ্বাসনালী পোড়া দগ্ধ ট্রেন যাত্রীর কি অপরাধ
সব বাঙালি এখনই স্বাধীনতা বিরোধী চক্র তাড়াতে নেয়া উচিত শপথ!
মার্কিন ঘাঁটি দিতে প্রতিশ্রুতি দেয়া রাজনৈতিক দল যদি ক্ষমতায় কোনদিন আসে
বৃটিশের দুইশো বছর গোলামির নাগপাশের মতো মার্কিন হাতে পাঁচশত টাকা বছরের জন্য যাবো ফেঁসে!
দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো বাঙালির দল যতদিন আনবা তোমরা ক্ষমতায়
মুক্ত স্বাধীন থাকবে ততোদিন বাংলায়, বাঙালি জনতায়!
বাবার লাশ কবর দিতে এসে ফিরতে ট্রেনে দগ্ধ হলো মেয়ে পুরা পরিবার সহ।



