স্টাফ রিপোর্টার :
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) অত্র জেলায় যোগদানের পর থেকে জেলার অভ্যন্তরীণ আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে মাদক, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। ১২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর ও জোরালগন্জ থানা এলাকা হইতে টিম গুইমারা থানার এএসআই(নি:) শাহনেওয়াজ পিপিএম, এএসআই(নি:) মোঃ বেল্লাল হোসেন’দ্বয়ের নেতৃত্বে গুইমারা থানার একটি চৌকষটিম ডাকাতি মামলার ২৭ বছরের পলাতক পরোয়ানাভূক্ত আসামী ১নং গুইমারার ৫নং মুসলিম পাড়ার মৃত মোঃ সিদ্দিক আহমেদ এর ছেলে-মোঃ মফিজ (৫০) এবং অপর জন যৌতুক আইনের ৩ এর পরোয়ানাভূক্ত আসামী ২নং হাফছড়ির পিতা- মোঃ মফিজুর রহমান এর ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৩১)’কে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামী দুজনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। গুইমারা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে গুইমারা থানা পুলিশ। পুলিশ কে তথ্য দিন, সেবা নিন।

