শনিবার, মার্চ ১৪, ২০২৬

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার : আটক-২

আপডেট:

 

আশিকুর রহমান :-

বিজ্ঞাপন

 

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন কান্দাইল এলাকা হতে দুইশত সাত পিস ভারতীয় তৈরি নিষিদ্ধ ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন, নরসিংদী র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক মোঃ খলিলুর রহমান।

আটকৃতরা হলেন, সিলেট জেলার জৈয়ন্তিয়াপুর থানার রামপ্রসাদ গ্রামের আব্দুর নূরের ছেলে হাসানুর রহমান ওরফে জুয়েল (১৯) ও একই থানার উত্তর কাঞ্চন গ্রামের ময়না মিয়ার ছেলে আল আমিন (২৪)।

ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) সৃষ্টিলগ্ন থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সমাজ থেকে মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার করে মাদক নির্মূল সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ নরসিংদীর একটি চৌকস দল মাধবদী থানাধীন কান্দাইল এলাকায় অভিযান চালিয়ে দুইশত সাত বোতল ফেন্সিডিল, নগদ টাকা ও ১টি পিকআপ ভ্যান সহ দুই মাদক কারবারিকে আটক করেন। তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারিরা সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে তারপর তারা আশপাশের জেলাগুলোতে বিক্রি করে আসতো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত