স্টাফ রিপোর্টার ::
বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঢাকা মহানগর সবুজবাগ থানা এলাকা থেকে খাগড়াছড়ির গুইমারা থানার পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।
২১জানুয়ারি গভীর রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে ,টিম গুইমারা থানার এএসআই(নি:) মোঃ শাহনেওয়াজ (পিপিএম) এর নেতৃত্বে ঢাকা মহানগরের সবুজবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা মাধ্যমে জিআর-১৩০/২০ ধারার সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইমরান হোসেন (৩০), পিতা নুর হোসেন সাং-হাতিমুড়া গুইমারা, এবং সিআর ২৩৮/২১ ধারা-যৌতুক আইনের পরোয়ানাভূক্ত আসামী মোঃ ওমর ফারুক (৩০) পিতা: মো: আবজাল শেখ, সাং-সিন্দুকছড়ি, গুইমারাকে ঢাকা মহানগরের সবুজবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করে ভোরে গুইমারা থানায় নিয়ে আসা হয়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, “এধরনের অভিযান অব্যাহত থাকবে আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গুইমারা থানার সাজাপ্রাপ্ত দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার
আপডেট:

