শনিবার, মার্চ ১৪, ২০২৬

কিশোরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ছাত্রদল নেতা রকিব সহযোগী ও দেশীয় অস্ত্র সহ আটক

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিবকে তার সহযোগী ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, এলাকায় আধিপত্য বিস্তার করবার উদ্দেশ্যে জেলার শীর্ষ সন্ত্রাসী একাধিক অস্ত্র, নাশকতা ও সন্ত্রাস বিরোধী মামলার এজাহার নামীয় পলাতক আসামী তাকবীর উদ্দিন রকিব(৩১) জেলা শহরের হারুয়া ক্লাসিক গল্লি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বেআইনীভাবে দেশীয় মারাত্নক অস্ত্র শস্ত্র মজুত করে রেখে হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় পালিয়ে আছে।এমন সংবাদের ভিত্তিতে বুধবার ২৪ জানুয়ারি রাত ৩ টার সময় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল জেলার হোসেনপুর উপজেলার নান্দানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জেলার শীর্ষ সন্ত্রাসী তাকবীর উদ্দিন রকিব(৩১)কে গ্রেফতার করে।
রকিব হারুয়া মানিক ফকির গলির মৃত আবু তাহের ওরফে মাইক তাহের এর ছেলে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার দেওয়া তথ্য মতে তাকে সঙ্গে নিয়ে হারুয়া ক্লাসিক গলিস্থ তার সহযোগী অপর আসামী তাজবীর রায়হান বিপ্লব(২৪) এর বাড়িতে তল্লাশী করে ভোর ৫ টায় দেশীয় তৈরী ৮টি ধারালো রামদা,১ টি চাপাতি,চাইনিজ কুড়াল ২টি ও ১টি লোহার চেইন উদ্ধার সহ অপর আসামী তাজবির রায়হান বিপ্লব(২৪) কে গ্রেফতার করে।তাজবির রায়হান বিপ্লব হারুয়া ক্লাসিক গল্লির মোঃ ইলিয়াস মিয়ার ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে, তারা এলাকায় আধিপত্য বিস্তার ও ধর্তব্য অপরাধ করবার উদ্দেশ্যে উদ্ধারকৃত মারাত্নক দেশীয় অস্ত্র দীর্ঘদিন যাবৎ বেআইনীভাবে তাদের কাছে রেখে আসতেছিল।র‍্যাব জানায়,অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।এ ঘটনায় আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত