শনিবার, মার্চ ১৪, ২০২৬

বেনাপোলে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ জন গ্রেফতার

আপডেট:

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) বোতেল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী ও একজন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

২৪ জানুয়ারি বুধবার রাত্র সাড়ে ১১ টার সময় বেনাপোল পোর্ট থানা এলাকা ও খলশী বাজার সংলগ্ন চান্দ আলীর বটতলা নামক স্থান হতে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক আসামিরা হলো, বেনাপোল পাঁচ ভুলোট গ্রামের এরশাদ আলীর ছেলে সাগর হোসেন (১৯) ও বড় আচঁড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে
সাগর হোসেন (২০)।

পুলিশ জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আসামী সাগর হোসেনকে খলশী বাজার সংলগ্ন চান্দ আলীর বটতলা নামক স্থান হতে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

বিজ্ঞাপন

অপরদিকে বেনাপোল পোর্ট থানা এলাকা হতে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত সাগর হোসেন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, গ্রেফতারকৃত ২ আসামিকে বিভিন্ন ধারায় মামলা দিয়ে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত