বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ডাঃ সাবরিনার কান্না

আপডেট:

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

তাং ঃ ২৯.০১.২০২৪

বিজ্ঞাপন

 

সুন্দরী ডাঃ সাবরিনা করোনার ভূয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা আয় করেছিলেন, অনেক লোকের মৃত্যুর জন্য দায়ী, বাংলাদেশ বিশ্বে করোনা মোকাবিলায় দারুন সফল বলে বিশ্ব স্বাস্হ্য জরিপ প্রতিবেদন প্রকাশ করেছিলো যখন ভারত করোনা মোকাবিলায় দেউলিয়া প্রায়! শ্মশানে লাকড়ি নাই লাশ জ্বালাতে, কবরস্থানে জায়গা নাই তখন অনেক দেশ তাদের সাহায্য করতে হাত বাড়িয়ে ছিলো, তার আগে ভারত আমাদের করোনা ভেক্সিন দিয়ে সাহায্য করেছিলো যে ভেক্সিন নিতে এদেশের বিরোধী দলের পক্ষে রেজভি সাহেব বলেছিলেন,”এ ভেক্সিন কেউ নিবেন না ভারত আমাদের মেরে তাদের ভেক্সিন পরীক্ষা করতে চায়!

বিজ্ঞাপন

ঠিক তখনই ডাঃ সাবরিনা ভূয়া করোনা রিপোর্ট তৈরি করে বাংলাদেশের মৃত্যু সংখ্যা বাড়াচ্ছিলেন। তখন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক “অধ্যাপক আবুল কালাম আজাদ ” যার ড্রাইভার (আঃ মান্নান, বৌ রিক্সায় চড়ায় সামনে শাড়ী দিয়ে বেড়া দিয়ে, দশ গজ কালো কাপড় বোরকা তো আছেই, নিজের মুখ ভর্তি দাড়ি, এসব ভন্ড ধার্মিক আপনার আশেপাশে আছে) ২০০ কোটি টাকার মালিক এবং R A B তাকে গ্রেফতার করে, অবশ্য মহাপরিচালক কত টাকার মালিক ততদিনে তা কি খোঁজা হয়েছিলো, আমার জানা নাই! কি ভাবে ডাঃ সাবরিনার “জেকেজি হেলথ কেয়ার” এই রিপোর্ট দেয়ার অনুমতি পায় কোন শক্তি বলে, তাদের কি নমুনা পরীক্ষার পর্যাপ্ত Instruments ছিলো? কোন রাজনৈতিক শক্তির বলে নাকি দেহ টাকার ছলে —-

 

দেহ এবং অর্থ যখন হয়ে যায় উপরে উঠার সিড়ি

কি ভাবে সৎ জনে দেশ দেবে গড়ি?

 

সাবরিনা ও তার স্বামী সাহেদের ১১ বছর জেল দেন বিজ্ঞ আদালত। এখন বোধ হয় ডাঃ সাবরিনা জামিনে?

তিনি কেঁদে কেঁদে সাংবাদিকদের বলছেন, “আমাকে এমন জায়গা থাকতে দেয়া হয়েছে জেলে, যেখান দিয়া লোক টয়লেটে যায় “! মনে হলো সাংবাদিক রা বিগলিত তার কথায় না রূপে বুঝলাম না, কেউ প্রশ্ন করলো না একজন ডাক্তার যার পা থেকে মাথার চুল পর্যন্ত হবে মানবিক সেখানে আপনি করোনার মত একটা বিশ্ব মহামারি পয়সা কামাতে ব্যবহার করলেন কেমনে, কেই বললো না, টয়লেটের পাশে কেন আপনার মুখটা টয়লেট প্যান করে দেয়া উচিত ছিলো যেখানে সবাই টয়লেট করতো! যারা আপনার ভুয়া রিপোর্টে স্বজন হারিয়েছে তাদের এই সুযোগ টা দেয়া উচিৎ ছিলো।

 

হায়রে সৌন্দর্য আর পয়সায় বিক্রি হওয়া এদেশের অফিস অথোরিটি গন কিবলে তোমাদের ধিক্কার জানাই, সুন্দর দেহ বেডে পেলে আর অর্থ পকেটে পেলে দেশের মানুষের জীবন তোমাদের কাছে পিপড়ার থেকেও কম মূল্যবান। প্রধান মন্ত্রী সরাসরি হস্তক্ষেপ না করলে সাবরিনাকে গ্রেফতারের গড়ি মসি কাটতো না!

 

আমি ডাঃ সাবরিনার কান্না আর অবোধ সাংবাদিকের প্রশ্ন শুনে আর্টিকেল টা লিখলাম অন্যথায় এ হেন দেশের শত্রু নিয়ে লেখার আমার কোন রুচি ছিলো না!

 

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশ কে ডাঃ সাবরিনার মত ভালোবাসেন উন্নতি হবে রাতারাতি, হয়ে যাবেন কোটিপতি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত