শনিবার, মার্চ ১৪, ২০২৬

দোহাজারীতে ইভানা ক্যাবলসে্র উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের সাথে মতবিনিময় সভা

আপডেট:

মো. আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকার ইলেকট্রিশিয়ানদের সাথে ইভানা ক্যাবলস্ কোম্পানীর উদ্যোগে ইত্যাদি ইলেকট্রিকের সৌজন্যে অনুষ্ঠিত হয়। গত ২৮ ফেব্রুয়ারী রাতে হাজারী শপিং সেন্টারের মদিনা কফি হাউজে ইত্যাদি ইলেকট্রিকের স্বত্বাধিকারী নুর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি এস এম মুছা, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমন, মলিয়াকুল রজভীয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাও. মুহাম্মদ খোরশেদ রেজা কাদেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইলেকট্রিশিয়ান মো. বদিউল আলম, আলী আকবর, রেজাউল করিম, মহিউদ্দিন, মো. রুবেল, শাহ আলম প্রমূখ। বক্তারা বলেন ইভানা ক্যাবলস্ কোম্পানীর যদি তাদের উৎপাদিত পণ্যের মান বজায় রাখতে পারে তাহলে মার্কেটে তাদের সুনাম অক্ষুন্ন থাকবে। চাহিদাও বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত