দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল(কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইলে হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলার সংস্কৃতি পিঠা উৎসব।মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসব উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভবাকদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।নানান সাজে বিদ্যালয়ে চলছে পিঠা উৎসব। সহপাঠিরা বিদ্যালয় মাঠে ‘নকশি পিঠা, চিতই পিঠা, মৌচাক পিঠা, রস পিঠা, পাটিসাপটা, দোল পিঠা, ভাপা পিঠাসহ শতাধিক ধরনের পিঠা সাজিয়ে রেখেছে তাদের স্টলগুলোতে।
হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মহাজনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্বাবধানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসব ২০২৪ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন, পিঠা শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রামে বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। প্রতিবছরের ন্যায় এবারো গ্রামের পিঠা-পুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের কারণে আমরা আমাদের সেই পিঠা-পুলির স্বাদ নিতে পারছি। একই সঙ্গে শিক্ষার্থীরাও পিঠার সঙ্গে পরিচয় হতে পেতে উচ্ছ্বসিত। তাছাড়া উৎসবটি আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামের একটি অংশ।অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মাশতুরা আমিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরজাহান বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা ও উপজেলার দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ।
হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে পিঠা উৎসবে শিক্ষার্থীদের উল্লাস
আপডেট:

