স্টাফ রিপোর্টারঃ
আমাদের সবার প্রিয় কবি আব্দুল মুকিত মুক্তার সাহেবের সম্পাদনায়। বাসিয়া প্রকাশনী কতৃক প্রকাশিত হতে যাচ্ছে “একজন হামজা” ঢাকায় ওমর একুশে বইমেলায় 2024, স্টল নাম্বার ৬১১।
সিলেটে একুশে বইমেলায় বই টি থাকবে ।বহুমাত্রিক প্রতিবার অধিকারী আমাদের সবার প্রিয় জুবায়ের আহমদ হামজা ভাইকে নিয়ে বইটি গুণগতমানের দিক দিয়ে খুব উঁচু স্থানে থাকবে বলে আমি বিশ্বাস করি।
এক এর ভিতরে শতেক কতাটা কেন বললাম- সাধারণত নাম দেখলে বুঝা যায় একজন হামজা। কিন্তু না বাইরে রূপটা আসল নয় ভিতরে অনেক জ্ঞানীগুণী বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন অঙ্গনের শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তি এই বইকে আরো সমাদৃত ও উঁচু মানে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
আশা করি বইটি সবাই কিনবেন এবং পড়বেন এমনও হতে পারে আপনি নিজেও আশ্চর্য হয়ে যেতে পারেন যে আমি এই বইয়ের ভিতরে কিভাবে এলাম। হাজার খানেকের উপরে মানুষের অন্তর্ভুক্তি এই বইয়ের ভিতরে রয়েছে।
জুবায়ের আহমদ হামজা আজকের নলজুর পত্রিকার সম্পাদক এবং কবি আব্দুল মুকিত মুক্তার সাহেব কে ধন্যবাদ জানাই উনাদের উদারতা এবং আমাদের সমাজের জ্ঞানীগুণী জীবিত মৃত বিভিন্ন অঙ্গনে যারা প্রদান রেখেছেন তাদের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করার জন্য। আমরা নলজুর পরিবারের পক্ষ থেকে এই বইয়ের সাফল্য কামনা করছি।
সহ-সম্পাদক: মির্জা জুয়েল আমিন, আজকের নলজুর পত্রিকা।



