শনিবার, মার্চ ১৪, ২০২৬

সুন্দরগঞ্জে সাংবাদিক জায়েদ খাঁনের ইন্তেকাল

আপডেট:

হযরত বেল্লাল, স্টাফ রির্পোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনিবার্হী কমিটির সদস্য সাংবাদিক ক্কারী মো. আবু জায়েদ খাঁন (৬২) অসুস্থ্য জনিত কারণে শুক্রবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে…………রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকালে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক ক্কারী আবু জায়েদ খাঁন উপজেলার সোনারায় ইউনিয়নের ফঁতেখাঁ গ্রামের মৃত আব্দুল জলিল খাঁনের ছেলে। তার জানাযা নামাজে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান মিঞা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষণা সম্পাদক হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ ই-প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, সাংবাদিক আব্দুল মতিন, শাহজাহান মিয়া, সাইফুল আকন্দসহ প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তিনি দৈনিক চাঁদনী বাজার, দৈনিক জনসংকেতসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় দীর্ঘ ৩৫ বছর ধরে সাংবাদিকতা করে আসছিলেন। তার মৃত্যুতে অনেকে শোক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মাগফিরাত কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত