কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০৫.০২.২০২৪
কাঁদিস না মা
আসবো আবার
তোর আঁচল তলে,
জানি আমি আমার তরে
বুকটা তোর জ্বলে !
মা ডাক কেড়ে নিতে
চাইলো ঘাতক দল,
বুকটা আমি পেতে দিলাম
ভুল করেছি বল?
সেদিন যদি তোর ছেলে
রুখে না দাড়াতো,
বাংলা আজ রাস্ট্র ভাষা
কেমন করে হতো ?
কেমন করে “মুজিব” করতো
বাংলা দেশ স্বাধীন?
আজ আমরা মুক্ত মানুষ
নই কারো অধীন!
পদ্মা সেতু মেট্রোরেল
কেমন করে হতো?
কর্ণফুলী টানেল ‘হাসিনা’
কেমনে বানাতো?
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
কেমনে বাংলায় হতো,
ইউরেনিয়াম কেনার অনুমতি
আমেরিকা কি দিতো?
তৃতীয় বিমান বন্দর হলো
“চাঙ্গির” আদলে,
পেয়েছিস মা, এমন বন্দর
তোর ছেলের বদলে !
শহীদদের সব আত্মা
থাকে মা পাহারায়,
কেমন করে দেশের টাকা
বিদেশ পাচার হয়?
কেন মা তোরা হাইব্রিডদের
ডেকে বানাস নেতা,
ওদের পূর্ব পুরুষ করছে,
জাতির পিতা হত্যা!
আজ-ও তোরা শত্রু চিনতে
বার-বার করিস ভুল,
সুযোগ পেলে ছুরি বসাবে
শহীদ আত্মা, বলে না কভু ভুল!



