রবিবার, মার্চ ১৫, ২০২৬

চিতলমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট:

 

 

বিজ্ঞাপন

রনিকা বসু মাধুরী

স্টাফ রিপোর্টার:

বিজ্ঞাপন

বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: মামুন হাসান, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শেখ আবু তালেব, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল খলিফা। মহান শহীদ দিবসটি পালনের ল্েয সভায় উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু সাহিন, চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন শেখ, চিতলমারী প্রেসকাব সভাপতি মেরাজুল খান, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত