রবিবার, মার্চ ১৫, ২০২৬

বাধ্য হয়ে চাঁদা দিলেন সাংবাদিক !

আপডেট:

মোঃ সাখাওয়াত হোসেন:

চাঁদাবাজদের দৌরাত্ম্যে ১০ হাজার টাকার খাট কিনে এক সাংবাদিককে দিতে হলো ১হাজার টাকা চাঁদা ! হ্যা, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি বলছেন ভুক্তভোগী ঐ সাংবাদিক।

বিজ্ঞাপন

সম্প্রতি ময়মনসিংহের ফুলপুরে খাট কিনতে গিয়ে চাঁদাবাজদের হাতে হয়রানির শিকার হয়েছেন এক সাংবাদিক।

জানা যায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে ‘খাটমল’ থেকে দশ হাজার টাকায় একটি খাট কিনে গাড়িতে উঠানোর পর তার কাছে একহাজার টাকা চাঁদা দাবি করে মো. মজনু নামে এক চাঁদাবাজ ও তার লোকজন।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সাংবাদিক বলেন, ‘খাট কিনে গাড়িতে উঠানোর পর চাঁদা দাবি করা হয়, নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হয়রানির শিকার হয়ে অবশেষে টাকা দিতে বাধ্য হই’।

কিসের টাকা জিজ্ঞেস করা হলে বলা হয়, তারা এই জায়গা লিজ নিয়েছে। এক পর্যায়ে তাদের কাছে রিসিট চাইলে বলে, রিসিট নেই এবং রিসিট ছাড়াই তারা টাকা নিয়ে থাকেন।

‘এক রকম জিম্মি হয়ে টাকা দিয়ে খাট নিয়ে আসি’ বলছেন ভুক্তভোগী ঐ সাংবাদিক।

এবিষয়ে ফার্নিচার ব্যাবসায়ীদের কাছে জানতে চাইলে তারা বলেন, ‘এখান থেকে খাট কিনলে ক্রেতার কাছ থেকে তারা চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদা দিতে হয়, এ বিষয়ে আমাদের কিছু করার নেই’।

ভুক্তভোগী ঐ সাংবাদিক বলেন, ‘সাংবাদিক পরিচয় দেওয়ার পরও এমন অবস্থা, সাধারণ মানুষের সাথে তাহলে
কেমন আচরণ করা হয়! এ বিষয়টি তদারকির জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

চাঁদাবাজদের দৌরাত্ম্যের খবর পাড়া-মহল্লা ছাড়িয়ে এখন জাতীয় সংসদ ও সচিব সভা পর্যন্ত পৌঁছেছে। সম্প্রতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতীয় সংসদে চাঁদাবাজি বন্ধ এবং চাঁদাবাজির মাধ্যমে আদায় করা টাকা বাজেয়াপ্ত করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত