রবিবার, মার্চ ১৫, ২০২৬

মোংলায় কৃষি প্রযুক্তি মেলা শুরু, চলবে ৩ দিন

আপডেট:

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

মোংলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

বিজ্ঞাপন

শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান।

খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এসময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় কৃষি প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশের প্রদর্শনী ও সরকারি বিভিন্ন দপ্তরে ১৩ টি স্টল অংশ নিয়েছে।

এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে এবং তিনদিন ব্যাপী এ মেলা আগামি বৃহস্পতিবার (৭মার্চ) শেষ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত