রবিবার, মার্চ ১৫, ২০২৬

নারীত্ব আমার অহংকার

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তারিখ ঃ ০৭.০৩.২০২৪

 

বিজ্ঞাপন

বিশ্বের যা কিছু চির কল্যানকর

অর্ধেক তার করেছে নারী অর্ধেক তার নর!

সংসার স্বর্গে পরিনত করে এক বিদুষী নারী

নারী ছাড়া সংসার জীবন, প্রেমময়ী কে করতে পারি?

 

নারী দেবি, স্নেহ সেবা নিবিড় তৃপ্তিতে এগিয়ে নেয় সংসার

নারী ছাড়া পুরুষ জীবন, তার সব কর্মসম্পাদন, অসাড়!

নারী অর্ধাঙ্গিনী সহধর্মিণী গৃহের প্রথম শিক্ষাগুরু

তার থেকে সন্তানের আদব কায়দা শিষ্টাচার অ আ হয় শুরু!

 

তবু নারী সমাজে আজ-ও অবহেলিত অপাংতেয় একজন

শত শ্রম ভালবাসা সেবা দিয়ে ও পায় না পুরুষ মন!

ভালোবাসায় হয় প্রতারিত পতিতালয় হয় বিক্রিত

হয় ধর্ষণের শিকার, সব দোষে দোষী নারী পুরুষের বিকার!

 

ভগবান রাম ও নেন সীতার সতীত্ব পরীক্ষা

কেমন ভগবান তিনি, স্ত্রী সতী অসতী অন্তরে পারে না করতে নিরিক্ষা!

তাই তো সীতা থেকে ঝাঁসির রানী উত্তম নারী জানি

ইংরেজ যার ভয়ে সব শর্ত নিয়েছিলো মানি,

পুরুষ রাজাদের বেঈমানী তার পরজয়ের কারন

সব সত্য, আমি ‘নারী কবি’ তাই বলতে বারন!

 

ফিরে এসো ‘বঙ্গ মাতা ফজিলাতুন্নেছা” এই বাংলায়

“সোনিয়া সানচেন” ফিরে এসো আবার কিউবায়,

পুনঃ জন্ম নাও “লায়লা খালেদ” ফের লিবিয়ায়

পাঠাও ইসরায়েল সন্ত্রাসীদের দোজখ হাবিয়ায়!

 

কোথায় তুমি কলম যোদ্ধা নারী মুক্তির “কবি এহেদুয়ানা”

চার হাজার বছর আগে ঝড় তুলেছিলে মেসোপোটেমিয়া!

তুমি ছিলে অন্তরীক্ষা এক কলম সৈনিক নারী

আজ-ও কলম বন্দী, তুমি যা পেরেছো আমরা কি তা পারি?

 

আজ-ও শকুনি পুরুষ নারীর লেখায় অশ্লীল খোঁজে

স্বর্গে মর্ত্যে এসব নির্বোধ নারীর ব্যথা প্রকাশ কতটুকু বোঝে?

তুমি ছিলে দেবরাজ দেবী, বিশ্বকে করেছো নারীর দিকে ধাবমান

মহীয়সী ছিলে তুমি ক্ষুরধার লেখনী তে আজও তুমি মহীয়ান!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত