রবিবার, মার্চ ১৫, ২০২৬

উদয়ন সেরা সংগঠক নির্বাচিত হলেন দীলিপ কুমার বণিক

আপডেট:

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী স্বর্ণপদক প্রাপ্ত সামাজিক সংগঠন উদয়ন ক্লাবের ২০২৩ সালের সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন অত্র ক্লাবের উচ্চ পরিষদের সদস্য বাবু দীলিপ কুমার বণিক। গত ২রা মার্চ সংগঠনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা সংগঠকের পুরষ্কার গ্রহণ করেন তিনি। 

বিজ্ঞাপন

গত ২০২৩ সালে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করেন তিনি। তার কাজের স্বীকৃতিস্বরূপ উদয়ন ক্লাব সেরা সংগঠকের সম্মাননা প্রদান করেন। সম্মাননা স্মারক প্রদান করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, উদয়ন ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন সহ অন্যান্যরা।

 

বিজ্ঞাপন

উল্লেখ্য, দিলীপ কুমার বণিক মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের সম্ভ্রান্ত বণিক বাড়িতে ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি ১৯৭৬ সালের এসএসসি পরীক্ষার পর থেকে অদ্যাবধি নিজেকে সমাজকর্মের সাথে জড়িত রেখেছেন। বর্তমানে তিনি উদয়ন ক্লাবের উচ্চ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন। পূর্বে তিনি অত্র ক্লাবের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই শাখার সাবেক সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের থানা কমিটির উপদেষ্টা, পরিবর্তন টিমের উপদেষ্টা, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং ছত্তরুয়া রাধাকৃষ্ণ সেবাশ্রম এর প্রতিষ্ঠাতা সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িত রেখেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত