রবিবার, মার্চ ১৫, ২০২৬

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

আপডেট:

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ লক্ষ টাকার যৌতুকের দাবি করে স্ত্রী রোমা আক্তারকে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী মোঃ নুরুজ্জামান (৪৫) ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে মোঃ নুরুজ্জামান (৪৫), সূরযত আলী (৪০),মোসাঃ নুর মহল (৫৫),শাহ জাহান (৫৫),আবু তাহের (৩৫) পাঁচ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রোমা আক্তার।

বিজ্ঞাপন

অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা বিভিন্ন সময় পাঁচ লক্ষ টাকা দাবি করে ভুক্তভোগী রোমা আক্তারকে নির্যাতন করে। এবং প্রথমবারের মত পঁচ লক্ষ টাকা তার দুই মেয়ে এবং সংসারের কথা চিন্তা করে বাবার কাছ থেকে এনে দেয় স্ত্রী রোমার আক্তার। পরে সে প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্য একটি মেয়ে বিবাহ করে।

স্ত্রী রোমা আক্তার বলেন, দুই বছর যাবত আমার ও আমার মেয়েদের কোন খোজ খবর এবং ভরণপোষণের দায়িত্ব বা কোন খরচ দেয়নি স্বামী নুরুজ্জামান। সে আমাকে রেখেও দুটি বিবাহ করেছে। এখন আমার দুই মেয়েকে এতিম করার জন্য সে আমাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

সোনারগাঁ থানার এস আই মোতালিব জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তনে ভুক্তভোগীর স্বামী বিদেশে থাকেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত