আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী, সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান সফিউল ইসলাম, অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার রেজা, উপজেলা পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁন, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক মো. মোশাররফ হোসেন বুলু, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়ন্ত সরকার। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় দিবসটি পালনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
আপডেট:

