কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়ে গেলো কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৪ এর শিক্ষার্থীদের নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট। দুইদিন ব্যাপী আয়োজিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট।এতে অংশ নেয় ৪ টি দল যেখানে প্রত্যেক দলের খেলোয়াড়ই ছিলেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০২৪ এর শিক্ষার্থী।উক্ত খেলার ফাইনালে অংশগ্রহণ করে আদিব মাহমুদের দল এবং মৃত্তিকের দল। সেখানে উভয় দলই দারুণ খেলার স্বাক্ষর রাখে। কিন্তু বিভিন্ন নাটকীয়তা মাধ্যমে শেষ বলে প্রয়োজনীয় চার মেরে ফাইনাল জিতে যায় মৃত্তিকের দল। তবে অপর দুই দল রোজান এর দল এবং রণ এর দলও দারুণ খেলে।গত দুইদিন অসাধারণ শটে এবং ফিল্ডিংয়ে মুখরিত হয় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস এর মাঠ। আর এই খেলা সংঘটিত করতে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সদস্য ইফতেখার আহমেদ পারভেজ প্রেরণা ও সাহস জুগিয়েছেন।খেলায় মৃত্তিক, সাম্মাম ফাতিহ, আসিফ, সিফাত, নাইফ, তাসিন, মুয়াজ, বর্ণিল, রণ, ফারাবী, সাফফাত, তুষিন, মুয়াজ, সামি, ফারহান, তামজিদ, সামি, অর্ক, রোজান, ওশান, আদিব, সম্রাট, টুটুল,নাহিন সহ আরো অনেকেই নজরকাড়া পারফরম্যান্স করে।
কিশোরগঞ্জে এসএসসি ব্যাচ-২৪’র শিক্ষার্থীদের নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত
আপডেট:

