ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলাধীন ইশাঁখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার ইফতার মাহফিল ও সম্মেলন”২৪ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১৯ মার্চ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইশাঁখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমাদ। এছাড়া ও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, স্কুল ও কলেজ সম্পাদক হাফিজুল ইসলাম হামীম।পরে ২০২৪ সেশনের মনোনীত নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি : সাফরান আহমাদ,সহ – সভাপতি : মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক : ফেরদৌস হাসান মনোনীত হয়েছেন।

