লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
তারিখ ঃ ২১.০৩.২০২৪
প্রায় ৭৬৬ বছর মুসলমানরা ভারত শাসন করেছেন মীর কাসিম থেকে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত সম্ভবত! দিল্লি ছিলো রাজধানী লম্বা দিন! কেউ ইসলাম প্রচার করেন নাই তাই আজও দিল্লি ১৮% মুসলমান। পৈশাচিক হত্যাযজ্ঞ ও সম্পদ লুটপাট চালিয়েছেন কেউ কেউ। ্যা
তৈমুর লং এতই ভয়াবহতা দেখিয়েছেন যার নাম বলে সন্তান ঘুম পড়াতেন কোন কোন মা! তিনি শুধু মুসলমান হলে কিছু বলবো না, এমন আচরনে হাজার হাজার মুসলিম ধর্মে দীক্ষিত হতেন। তা তিনি করেন নাই!
প্রিয় পাঠক, আমার বিষয় মোগল সম্রাজের যাকে সবচেয়ে ধর্মপরায়ন শাসক বলা হয় সেই আওরঙ্গজেব!
আওরঙ্গজেব আপন ভাইকে হত্যা করেছেন ক্ষমতার জন্য, পিতা শাহজাহান কে বন্দী করে ক্ষমতায় এসেছেন! হিন্দুদের উপর জিজিয়া কর ধরে ছিলেন! কঠোর শরিয়া আইন প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বনাথ মন্দির ধ্বংস করেছিলেন ১৬৬৯ সালে। পন্ডিত জহর লাল তার “ডিসকভার ইন্ডায় ” বইয়ে বলেছে, He was a FANATICS!
আওরঙ্গজেব অর্ধশত বছর ভারত শাসন করেন। তার আমলে ভারতের আয়তন ছিলো সর্ববৃহৎ। প্রায় তখন ভারতের আয়তন ছিলো ৪০ লক্ষ বর্গকিলোমিটার! বর্তমান ও ভারতের আয়তন তার চেয়ে কম প্রায় ৩৩ লক্ষ ন্বর্গ কিলোমিটার। সে আমলে বিশ্বের বড় অর্থনীতি ছিলো ভারতে, ১৭০০ সালে রিজার্ভ ছিলো ৯০ বিলিয়ন।
জিডিপি ছিলো পুরা পৃথিবীর চার ভাগের এক ভাগ।
৮৮ বছরে মারা যান এবং মরার পর নিজ হাতে বোনা টুপি বিক্রি ১৪ রুপি ও কুরআন তর্জমা ৩০০ রূপি তার দাফন কাফনে ব্যয় করতে বলে যান।



