মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) ১৯ তম রমজান করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় পাঁচশত রোজাদারের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গজলের মাধ্যমে শুরু হয় ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা। ইফতারের আগে ইসলামে রোজার তাৎপর্য তুলে ধরে ধর্মীয় আলোচনা করেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোবারক হোসেন মিয়াজী। এসময় তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাকসুদ আলম শাহিনের সঞ্চালায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জানে আলম সহ কার্যকরী কমিটির সদস্য, উচ্চ পরিষদের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সংগঠনের চিরায়ত ঐতিহ্যের ধারায় ইফতার পরবর্তী পায়েস ভোজনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।



