গাজীপুরের শ্রীপুরে ২নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শরিফ উদ্দিনের নিজ বাড়ীর আঙ্গিনায় সবজি বাগানের ভেতরে অভিনব কায়দায় গাঁঁজা চাষ করেছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বোধবার (০৩ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে শ্রীপুর মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান চালিয়ে টপে রূপনকৃত ১৫টি গাঁজার চারা গাছ সবজির বাগান থেকে উদ্ধার করেছে। এ ব্যাপারে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ আসার টের পেয়ে আগেই বাড়ী থেকে পালিয়ে গেছে ওই মাদক ব্যবসায়ী শরিফ উদ্দিন।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, মনির হোসেনের ছেলে শরিফ উদ্দিন প্রতিদিন গাঁজা সেবন করে। তার বাড়ীতে বিভিন্ন সময়ে অচেনা লোকজন আসা যাওয়া করে। এলাকার সবাই জানে সে গাঁজা বেচাকেনা করে । এতদিন কেউ ভয়ে মুখ খুলেনি।
গাঁজার চারা গাছ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাক সংবাদ মাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সবজির বাগানের ভেতর থেকে ১৫টি গাঁজার চারা গাছ উদ্ধার করা হয়েছে।এবিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।



