কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ৩১.০৩.২০২৪
পাথরে ঘষলে পাথর আগুন জ্বলে
অশীতিপর বৃদ্ধ কে বাসলে ভালো স্নান হয় ঝর্না তলে,
আমি কেন পারলাম না তার মন গলাতে
পারলাম না পাথর ঘষে দাগ ফেলাতে!
ব্যর্থ আমি সারাজীবনের দাঁড়িপাল্লায়
আমি হয়তো সঠিক পথ এসেছি ফেলায়!
শত সাধনায় এলো না ফিরে সে অতীত
বর্ষা শ্রাবণ বিনে রইলো জমি পতিত!
সেদিন ছেড়ে না গেলেই কি নয়
আরো কিছুদিন সুখ দুঃখে কাটতো সময়!
আজ-ও সেই সন্ধ্যাার থাকি অপেক্ষায়
তোমার ভালো বাসার বিচার নিরপেক্ষ নয়!
আজ-ও সেই আঘাতের হৃদয় ক্ষত
অজান্তে হয় নির্মম রক্তপাত, করে আঘাত!
যাবার লগনে চাইলে না একটি বার ফিরে
লোচন অশ্রু আমার দৃষ্টি রেখেছিলো ঘিরে!
আমার অন্তর দৃষ্টি দেখে ছিলো নির্মম গমন
মনে হয় সে দিনটা ছিলো আমার প্রথম মরণ!
তারপরও মরেছি বার-বার তড়পাতে তড়পাতে
আজ-ও মরি তেমন সন্ধ্যায় সে পথে যেতে!



