মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ আছর মোংলার পানির প্রজেক্ট সংলগ্নে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আদর্শ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম এনায়েত।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হিলফুল ফুজুল যুব সংঘের সাধারণ সম্পাদক নাইম বিন রফিক, সহ-সভাপতি অপু শেখ, কোষাধ্যক্ষ মোঃ সুমন, সদস্য মোঃ রিয়াজ, দাতা সদস্য মোঃ ইউসুফ আবির, আল আমিন হাওলাদার ও মোঃ শামিম।


