সোমবার, মার্চ ১৬, ২০২৬

চাইল্ড কেয়ার বাংলাদেশ’র ঈদ উপহার বিতরণ

আপডেট:

মিরসরাই প্রতিনিধি:

সবার আগে ঈদের সাজে, সাজবে শিশু ফুটবে হাসি, এই স্লোগানে সামাজিক সংগঠন ‘চাইল্ড কেয়ার বাংলাদেশ’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) ২৫ তম রমজানে মিরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে সুবিধাবঞ্চিত ২৫ জন শিশুর মাঝে এই ঈদ বস্ত্র প্রদান করা হয়।

বিজ্ঞাপন

 

উক্ত অনুষ্ঠানে আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এবং নূরের নবী ও আরিফুল ইসলাম ইমনের যৌথ সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন সাবেক সভাপতি ও বর্তমান কো-চেয়ারম্যান তৌফিকুল ইসলাম তপু, USAM প্রেসিডেন্ট মেসবাহুস সালেহীন রায়হান এবং রাসেদুল ইসলাম (৪১ তম BCS শিক্ষা), সংগঠনের সহ সভাপতি মো:মিরাজ উদ্দীন, সহ সাধারণ সম্পাদক হ্যাপি চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাদিয়া হায়দার , মনি, পুষ্প, এমরান, আবীর, আরিফ, বিজয়, সুলতান, মারুফ, সজীব, রাকিব, রাসেল, আইয়ুব, সাহিল, মঞ্জু, ফারভেস, ফাহিম, শাকিল, আল-আমিন, ইসমসিল প্রমুখ।

বিজ্ঞাপন

 

এসময় শিশুদের ঈদ আনন্দকে দ্বিগুন করতে শিশুদের মাঝে ঈদ সালামী উপহার দিয়ে শিশুদের আনন্দ বাড়িয়ে সংগঠনের অর্থ সম্পাদক ইমাম সম্রাট।

 

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে আমরা অঙ্গীকারবদ্ধ ” এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে অনেক দূর এগিয়ে যাবো, ইনশা আল্লাহ। উক্ত প্রোগ্রামে যারা আমাদের সহযোগী হিসেবে সাথে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত